আমি নিজে যেহেতু প্রধানত পিএইচপি ডেভেলপার, সেহেতু আমার ফোকাস পিএইচপি সেন্ট্রিক পডকাস্ট। এছাড়া আমি কয়েকজন ডেভেলপারকে ফলো করি। এরা যেখানেই যাক না কেন, তাদের সে পডকাস্টগুলি আমি শুনি। এদের মধ্যে অন্যতম হচ্ছে কেন্ট বেক, আঙ্কেল বব রবার্ট সি মার্টিন, রেইলসের জনক ডেভিড হাইনমেয়ার হানসন প্রমুখ। তো নিচে কয়েকটি পডকাস্টের লিঙ্ক দিচ্ছি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এতে করে আপনি আপনার ক্যারিয়ারের বিভিন্ন গাইডলাইন পাবেন এবং নতুন নতুন টেকনোলজি, মার্কেট হাইপ, ডেভেলপার পার্সপেক্টিভ এগুলো নিয়ে বিস্তারিত এবং খুটিনাটি অনেক কিছুই জানতে পারবেন। https://www.phproundtable.com/ https://phptownhall.com/ http://fullstackradio.com/ http://podcast.laravel-news.com/ http://www.se-radio.net/ http://www.laravelpodcast.com/ http://www.fiveminutegeekshow.com/ https://laracasts.simplecast.fm/ এছাড়া এর ডেলেপমেন্টের বাইরে যে পডকাস্টগুলি শুনি তার মধ্যে এটা সবচেয়ে বেশি শুনি- http://www.androidauthority.com/podcast/ যাই হোক অনেক কথা বলে ফেললাম। আপনারা আপনাদের জ্যামে নষ্ট হওয়া সময় এভাবে কাজে লাগান আর আরো বেশি প্রোডাকটিভ হয়ে উঠুন।