ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদ এর জন্য নির্মিত একটি অত্যাধুনিক Next.js অ্যাপ্লিকেশন। এই প্ল্যাটফর্মটি সংস্থা এবং এর সদস্যদের মধ্যে কার্যক্রম পরিচালনা, তহবিল সংগ্রহ এবং যোগাযোগ স্থাপনে সহায়তা করে।
-
সম্পূর্ণ ডাইনামিক: অ্যাডমিন প্যানেল থেকে ওয়েবসাইটের প্রায় সকল কন্টেন্ট, যেমন - আমাদের লক্ষ্য, কার্যনির্বাহী কমিটি, আমাদের সম্পর্কে পেজের তথ্য, নোটিশ, ইভেন্ট, ক্যাম্পেইন ইত্যাদি সহজেই পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করা যায়।
-
রিয়েল-টাইম আপডেট: অ্যাডমিন প্যানেলে করা যেকোনো পরিবর্তন সাথে সাথে ওয়েবসাইটে প্রতিফলিত হয়, যা ব্যবহারকারীদের সবসময় আপ-টু-ডেট তথ্য প্রদান করে।
-
সদস্য ড্যাশবোর্ড:
- ব্যবহারকারীকে তার নাম দিয়ে ব্যক্তিগতভাবে স্বাগতম জানানো হয়।
- প্ল্যাটফর্মের মোট কত টাকা জমা আছে, কয়টা সক্রিয় ক্যাম্পেইন এবং ব্যবহারকারীর ব্যক্তিগত অনুদানের পরিসংখ্যান দেখা যায়।
- সহজেই বিভিন্ন ফিচার অ্যাক্সেস করার জন্য দ্রুত লিঙ্ক দেয়া আছে।
-
ক্যাম্পেইন ব্রাউজ:
- চলমান, আসন্ন এবং সম্পন্ন হওয়া সকল ক্যাম্পেইন ব্রাউজ করার সুবিধা রয়েছে।
- প্রতিটি ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য, লক্ষমাত্রা এবং তহবিল সংগ্রহের অগ্রগতি দেখা।
- ক্যাম্পেইনে 'লাইক' এবং 'সাপোর্ট' করে নিজের সমর্থন প্রকাশ করার সুযোগ।
-
আমার অনুদান:
- যেকোনো সক্রিয় ক্যাম্পেইনে সরাসরি আপনার অনুদান প্রদান করার সুবিধা।
- বিকাশ অথবা ব্যবহারকারীর নিজস্ব ওয়ালেট (যদি থাকে) থেকে অর্থ প্রদানের সুযোগ।
- অনুদান প্রদানের পর হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয় কনফার্মেশন মেসেজ পাওয়ার সুবিধা।
- ব্যবহারকারীর নিজের করা সকল অনুদানের একটি সম্পূর্ণ তালিকা দেখতে পারবে।
- প্রতিটি অনুদানের স্ট্যাটাস (সফল, পেন্ডিং, বা ব্যর্থ) ট্র্যাক করার সুবিধা।
-
অনুদান কারীর লিষ্ট:
- এখানে সংস্থার সকল অনুদান কারীর অনুদানের একটি সম্পূর্ণ তালিকা দেখা যাবে।
- তাছাড়া সংস্থার সর্বোচ্চ ১০ জন অনুদান দাতা ও অনুদানের একটি সম্পূর্ণ তালিকা দেখা যাবে।
-
সংস্থার খরচের হিসাব:
- এখানে সংস্থার সকল খরচের হিসাব এর একটি সম্পূর্ণ তালিকা দেখা যাবে।
- এবং খরচের হিসাব সকল সদস্য তা ডাউনলোড করে দেখতে পারবে। এতে সচ্ছতা নিশ্চিত হবে।
-
** আগাম ইভেন্ট তালিকা :**
- এখানে সংস্থার আগামি কোন ইভেন্ট আসবে তার একটি সম্পূর্ণ তালিকা দেখা যাবে।
-
** গুরুত্বপূর্ণ নোটিশ :**
- এখানে সংস্থার গুরুত্বপূর্ণ নোটিশ এর একটি সম্পূর্ণ তালিকা দেখা যাবে।
-
ইভেন্ট রেজিস্ট্রেশন:
- সংস্থার আসন্ন ইভেন্টগুলো দেখা এবং সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে অংশগ্রহন নিচ্ছিত করা।
- ইভেন্টের তারিখ, সময় এবং বিস্তারিত তথ্য জানা।
-
নির্বাচনে অংশগ্রহণ:
- সংস্থার নির্বাচনে সরাসরি অ্যাপের মাধ্যমে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান।
- নির্বাচন শেষ হলে তাৎক্ষণিক চূড়ান্ত ফলাফল দেখার ব্যবস্থা।
-
প্রোফাইল ম্যানেজমেন্ট:
- নিজের প্রোফাইল দেখা এবং ব্যক্তিগত তথ্য (যেমন - নাম, মোবাইল নম্বর, ওয়ার্ড নং) আপডেট করা।
- প্রোফাইলের ছবি পরিবর্তন করার সুবিধা।
-
তথ্যমূলক পেজ:
-
আমাদের সম্পর্কে: সংস্থার ইতিহাস, রেজিস্ট্রেশন এবং বর্তমান নেতৃত্বের তথ্য।
-
আমাদের লক্ষ্য: সংস্থার মূল উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানা।
-
কার্যনির্বাহী কমিটি: সংস্থার কার্যকরী এবং কার্যনির্বাহী কমিটির সদস্যদের তালিকা দেখা।
-
অ্যাডমিন ড্যাশবোর্ড:
- প্ল্যাটফর্মের সকল গুরুত্বপূর্ণ তথ্যের একটি ড্যাসবোর্ড ভিউ, যেমন - মোট ব্যবহারকারী, মোট তহবিল, সক্রিয় ক্যাম্পেইন এবং পেন্ডিং পেমেন্ট।
- দৈনিক অনুদানের গ্রাফিক্যাল রিপোর্ট।
-
ক্যাম্পেইন ম্যানেজমেন্ট:
- নতুন ক্যাম্পেইন তৈরি, তথ্য আপডেট এবং মুছে ফেলার সম্পূর্ণ নিয়ন্ত্রণ।
- ক্যাম্পেইনের স্ট্যাটাস (ড্রাফট, আসন্ন, সক্রিয়, সম্পন্ন) পরিচালনা করা।
- প্রতিটি ক্যাম্পেইনের জন্য বিস্তারিত তথ্য, ছবি এবং লক্ষমাত্রা নির্ধারণ।
-
পেমেন্ট ট্র্যাকিং:
- ব্যবহারকারীদের করা সকল অনুদানের তালিকা দেখা এবং নিরীক্ষণ করা।
- পেন্ডিং থাকা পেমেন্টগুলো যাচাই করে ‘সাকসেস’ বা ‘ফেইল’ স্ট্যাটাস আপডেট করা।
- স্ট্যাটাস পরিবর্তনের সাথে সাথে ব্যবহারকারীর কাছে স্বয়ংক্রিয় হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হয়।
-
ব্যবহারকারী ম্যানেজমেন্ট:
- প্ল্যাটফর্মের সকল ব্যবহারকারীর তালিকা দেখা।
- ব্যবহারকারীর তথ্য পরিবর্তন, ভূমিকা (অ্যাডমিন/ব্যবহারকারী) পরিবর্তন এবং অ্যাকাউন্ট সাসপেন্ড করার ক্ষমতা।
- সরাসরি অ্যাডমিন প্যানেল থেকে নতুন ব্যবহারকারী যুক্ত করা।
-
খরচ ব্যবস্থাপনা:
- সংস্থার সকল খরচ রেকর্ড এবং ট্র্যাক করা।
- খরচের বিস্তারিত বিবরণ এবং ভাউচার বা ছবি সংযুক্ত করার সুবিধা।
- প্ল্যাটফর্মের মোট তহবিল থেকে খরচ স্বয়ংক্রিয়ভাবে বাদ যায়।
-
ইভেন্ট ম্যানেজমেন্ট:
- নতুন ইভেন্ট তৈরি, তথ্য পরিবর্তন এবং মুছে ফেলা।
- যেকোনো ইভেন্টে অংশগ্রহণকারী ব্যবহারকারীদের তালিকা দেখা এবং PDF হিসেবে ডাউনলোড করা।
-
নির্বাচন ব্যবস্থাপনা:
- নির্বাচনের জন্য প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক পদের প্রার্থী যুক্ত, পরিবর্তন বা মুছে ফেলা।
- ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং ফলাফল প্রকাশ করা।
- প্রতিটি প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা এবং ভোটারদের তালিকা দেখা ও PDF ডাউনলোড করার সুবিধা।
-
কনটেন্ট ম্যানেজমেন্ট:
- 'আমাদের লক্ষ্য', 'কার্যনির্বাহী কমিটি' এবং 'আমাদের সম্পর্কে' পেজের তথ্য সহজেই পরিবর্তন করা।
- সংস্থার উপদেষ্টা বোর্ড এবং পূর্ববর্তী কমিটির সদস্যদের তথ্য পরিচালনা করা।
- গুরুত্বপূর্ণ নোটিশ তৈরি এবং ওয়েবসাইটে পপ-আপ হিসেবে দেখানোর ব্যবস্থা।
-
প্ল্যাটফর্ম সেটিংস:
- অ্যাপ্লিকেশনের নাম, লোগো, সংস্থার ঠিকানা, সভাপতির ছবি এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক তথ্য পরিবর্তন করার সুবিধা।
-
** শিগ্রই আরো নতুন নতুন ফিচার যোগকরা হবে:**
ফেসবুক গ্রুপ: গ্রুপ লিঙ্ক ফেসবুক পেজ: পেজ লিঙ্ক
Contact: https://cards.mddoulat.com/iamdoulat















